ভোটের আগে আগ্নেয়াস্ত্র কার্তুজ পৌঁছে দেওয়ার মুখে গ্রেপ্তার কারবারি - The News Lion

ভোটের আগে আগ্নেয়াস্ত্র কার্তুজ পৌঁছে দেওয়ার মুখে গ্রেপ্তার কারবারি

 


দি নিউজ লায়ন; মুর্শিদাবাদের সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে অন্যত্র পাচার করার আগেই বিকেলে গ্রেপ্তার  করলো পুলিস। ধৃতের নাম সুরজ শেখ। বাড়ি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে, হাতবদলের উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল।তবে, তার আগেই পুলিস তাকে পাকড়াও করে। কাকে হাত বদল করতে অস্ত্রগুলি আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে তিনটি দেশি পাইপগান সহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 


 তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পুলিশ হেফাজত চেয়ে তোলা হবে বলে জানা যায়। , এদিন মিল্কি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই ওত পেতে ছিল  থানার পুলিস। তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছে থাকা ব্যাগ থেকে তিনটি দেশি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার হয়। ভোটের সময় এসব অস্ত্রের ব্যাপক চাহিদা থাকে। ভোটের আগে অশান্তি তৈরি করতে অস্ত্রগুলি আনা হয়েছিল কি না তা তদন্ত করে দেখছে পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.