আমতা ২ নং ব্লকে নো মাস্ক নো সার্ভিস - The News Lion

আমতা ২ নং ব্লকে নো মাস্ক নো সার্ভিস

 


দি নিউজ লায়ন;  করোনা সংক্রমণের লাগাম টানতে এবার আমতা ২ নং ব্লক এলাকায় নো মাস্ক নো সার্ভিস চালু করল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। সোমবার থেকেই এই ব্যাপারে মাইকিং শুরু করল প্রশাসন।করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা তার পুরানো রেকর্ড ভাঙছে। আতঙ্কগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও একশ্রেণীর মানুষের হঠকারিতায় সংক্রমণের গতি রোধ করা যাচ্ছেনা। ফলে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এই সংক্রমণের লাগাম টানতে এবার নো মাস্ক নো সার্ভিস চালু করল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি। 


আমতা ২ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর বর্তমানে ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্তের সংখ্যা ৫১। যার মধ্যে ৪৯ জন হোম আইসোলেশনে এবং ২ জন হাওড়ার করোনা হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসন সূত্রে খবর করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ইতিমধ্যে অমরাগোড়ী বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে এবং জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ২ টি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এছাড়াও মাস্ক ছাড়া বাড়ির বাইরে যাতে কেউ না বের হয় সেই ব্যাপারে প্রচার শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক পরতে অনুরোধ করার পাশাপাশি মাস্ক জিনিষপত্র বিক্রি না করার অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান করোনা নিয়ে আতঙ্ক নয় সচেতনতার প্রয়োজন। আর আমরা সেটার উদ্যোগ নিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.