কান্দিতে প্রবীণ নাগরিকদের ব্যালটে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম - The News Lion

কান্দিতে প্রবীণ নাগরিকদের ব্যালটে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে তুলকালাম

 


দি নিউজ লায়ন;  কান্দি শহর এলাকার  প্রবীণ ভোটারদের জন্য বিশেষভাবে ব্যালটে ভোট গানের ব্যবস্থার সময় এদিন তুলকালাম বচসা বাধে শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপি সমর্থকদের মধ্যে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস ও আধা সামরিক বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কান্দি বিধানসভা কেন্দ্রে প্রায় ২৫০জন প্রবীণ ভোটারের ব্যালটে ভোট নেওয়া হচ্ছিল। সেই সময় ১৪৮ নম্বর বুথে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। 


কান্দি শহর বিজেপির সভানেত্রী বিনীতা রায় বলেন, তৃণমূল কর্মীরা ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। তার প্রতিবাদ করায় ওরা ধাক্কাধাক্কি করেছে।তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতা তথা কান্দি মহকুমা ছাত্র পরিষদের সভাপতি জয়দেব ঘটক বলেন, বিজেপির কর্মীরা প্রথমেই আমাদের এজেন্টকে গালিগালাজ করেন। ওঁরা কুরুচিকর কথা বলেন। এরপর ওঁরা এজেন্টকে বসতে দিতে বাধা দেন। তা থেকেই বচসার সূত্রপাত। আমরা কাউকে ধাক্কাধাক্কি করিনি। প্রতিবাদ করেছি"।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.