সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর মৃত্যুর জেরে নতুন উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের - The News Lion

সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর মৃত্যুর জেরে নতুন উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

 


দি নিউজ লায়ন;   অবশেষে জঙ্গীপুর মহকুমার অন্তর্গত সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই বিধানসভা নির্বাচনের প্রার্থীর করণা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে ওই দুই কেন্দ্রের দায়িত্বে থাকা জেলার রিটার্নিং অফিসার নতুন করে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল। আর এই দিনক্ষণ কে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিন কমিশনের তরফে দুটি পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৩ মে একইসঙ্গে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচন সম্পন্ন হবে। সেক্ষেত্রে ভোটগণনা হবে আগামী ১৮ মে। ভোটের দিন  ঘোষণা হতেই স্থানীয়দের একাংশ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ, ক্যালেন্ডার অনুযায়ী ঐ দিন ১৩ মে  ইদ।


ইদের দিন ভোট দিতে যেতে নারাজ ভোটার। সে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভোট বয়কটের হুমকি দিয়ে সক্রিয় হয়ে উঠেছে একদল মানুষ। স্যামসাং বিধানসভা কেন্দ্রের বাসিন্দা মানোয়ার শেখ, জসিম উদ্দিন শেখ, জঙ্গিপুরের সাবির আহমেদ, লাল চাঁদ শেখ প্রমুখরা বলেন আমাদের পক্ষে ঈদের দিনে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়াটা অসুবিধা।সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পুনরায় ঐদিন পরিবর্তন করে নতুন দিন ঘোষণা করা উচিত"।২৬ এপ্রিল অর্থাৎ সপ্তম দফায় সামশেরগঞ্জ আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৫ এপ্রিল ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নিয়ম মেনে বাতিল করতে হয় সামশেরগঞ্জ কেন্দ্রের নির্বাচন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়, নিয়ম মেনে পরে ওই দুই কেন্দ্র ভোটের দিন ঘোষণা করা হবে। অন্যদিকে, জঙ্গিপুর কেন্দ্রেও এপ্রিলই ভোট হওয়ার কথা ছিল। 


এই কেন্দ্রেও থাবা বসায় করোনা। ১৬ এপ্রিল মৃত্যু হয় এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী তথা আরএসপির লোকাল কমিটির সম্পাদক প্রদীপ নন্দীর। যথারীতি ওই কেন্দ্রেও ভোট পিছিয়ে দিতে হয়। আর সোমবার ওই দুই কেন্দ্রেই ভোটের দিন ঘোষণা করেছে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই দুই কেন্দ্রে ভোট হবে ইদের দিন অর্থাৎ আগামী ১৩ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন আগামী ২৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। এ ব্যাপারে অধীর চৌধুরী রাজনৈতিক সচিব তথা জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন,"নির্বাচন কমিশনের উচিত সকল দিক বিচার বিশ্লেষণ করে ওই দুই কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ ঠিক করা"। অন্যদিকে আরেকটি জেলা সম্পাদক বিশ্বনাথ ব্যানার্জি বলেন,"অধিকাংশ ভোটার ঐদিন ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না। এটা একটা জটিল সমস্যা দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করে তার সমাধান করা উচিত"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.