মুখ্যমন্ত্রী প্রেস মিট দুর্গাপুর
দি নিউজ লায়ন; ১। 60 শতাংশ ভ্যাকসিন গুজরাটে পাঠিয়ে দিচ্ছে। বাংলার প্রাপ্য অক্সিজেন সিলিন্ডার উত্তরপ্রদেশকে দিয়ে দিচ্ছে। বাংলাকে ভাতে মারতে চায় বিজেপি বাংলার সর্বনাশ করতে চায়। ভরসা রাখুন সব সামলে নেব। তবে কেন্দ্রের অপদার্থতা গোটা দেশে যে করোনা ছড়িয়েছে তার দায় কেন্দ্রকে নিতে হবে।
২। কেন্দ্রের জন্য দেশে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মার্চে বলে দিলেন করোনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল অক্সিজেন ওষুধ মজুত করে রাখতে অথচ প্রধানমন্ত্রী কিছু করেনি। সতর্ক করেননি আমাদের। এখন সবকিছু সাধারণ লোকের উপর ছেড়ে দিচ্ছে দায় এড়িয়ে যাচ্ছে আজ শুনলাম মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করছে আমাকে ডাকেনি ডাকলে নিশ্চয়ই যেতাম।
৩। নির্বাচন কমিশন এতদিন চুপ করে বসে ছিল। যেই প্রধানমন্ত্রী বললেন মিটিং করবেন না ওমনি সব বন্ধ করে দিচ্ছে। আমাদের আগে জানালে তৈরি হতে পারতাম কিছু জানায় না আমরা বলেছিলাম শেষ তিন দফা নির্বাচনে একসঙ্গে করতে কিন্তু তা করলো না নির্বাচন 5 দফায় হলে সব দিক বাঁচত। নির্বাচনের জন্য কয়েক লক্ষ বহিরাগত বাংলায় ঢুকে পড়লো। তাদের করোনা পরীক্ষা হলো না। এরা করোনা ছড়াল।বাংলার মানুষ মরছে।
৪। কাল আমাদের জগদ্দলে সাতজন এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপি সন্ত্রাস চালাচ্ছে কাল সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছে নির্বাচন কমিশনের কোথায় সেন্ট্রাল ফোর্স কে দেখে এখানকার অনেকেও গুলি চালাচ্ছে। সবকিছুর তদন্ত করব। আগুন নিয়ে খেলবেন না। বাংলাকে বাঁচতে দিন।
৫। ভ্যাকসিনের একেক রকম দাম করছে। এখনো কি ব্যবসা করার সময় কেন্দ্রীয় চুপ করে বসে আছে কিছুই করেনা। পিএম কেয়ার থেকে কুড়ি হাজার কোটি টাকা দিলেই সারাদেশে সবার ভ্যাকসিন হয়ে যেত কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছেন না কেন দিচ্ছেন না বুঝতে পারছিনা। আমরা নিজেদের উদ্যোগে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছি 5000 অক্সিজেন সিলিন্ডার আরো আসছে কোন চিন্তা করবেন না।
৬। আমি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিন জেলায় যখন যাব তখন সেখানে থেকেই এই জেলাগুলোর করো না পরিস্থিতি পর্যালোচনা করব তারাপীঠ মন্দিরে যাব আগামীকাল। সেফ হোম হাসপাতাল বাড়ানো হচ্ছে আমি নিজে সব খতিয়ে দেখছি।
৭। কষ্ট করে হলেও ভোট দেবেন। বিজেপি অনেক জায়গায় করোনার ভয় দেখিয়ে যাতে কেউ ভোট না দেয় সেই চক্রান্ত করছে। করোনা হলেও ভোট দেবেন।এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোট না দিলে কেন্দ্র নাম কেটে দেবে। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এনপিআর এনআরসি সিএএ আটকাতে ভোট দিন। তৃণমূলকে ক্ষমতায় আনুন।
৮। বাংলাকে গুজরাট হতে দেবো না দিল্লি বাংলা দখল করতে পারবে না কিন্তু সরকার বিএসএনএল সেল সব বেছে দিচ্ছে রেল 75% বেসরকারিকরণ হয়ে যাবে এলআইসি বেসরকারিকরণ হয়ে গেছে আগামী দিনে 10 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেকার হয়ে পড়বেন রাজ্য সরকারি কর্মচারীদের সুরক্ষিত তারা মাসের 1 তারিখ বেতন পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যদি সমস্যায় পড়েন আমরা পাশে থাকবো।
৯। দুর্গাপুর আসানসোল সর্বনাশ করে দিয়েছে মোদি সরকার সব বন্ধ করে দিয়েছে সব বেসরকারিকরণ করে দিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ আমি বাঁচিয়েছিলাম। সেটাকেও বেসরকারিকরণ করে বন্ধ করে দিচ্ছে।

Post a Comment