ভাস্বর চ্যাটার্জি ব্রাহ্মণ হয়েও রোজা রাখছেন যে কারনে - The News Lion

ভাস্বর চ্যাটার্জি ব্রাহ্মণ হয়েও রোজা রাখছেন যে কারনে

 


দি নিউজ লায়ন;  ভাস্বর চ্যাটার্জি জাতে ব্রাহ্মণ হয়েও চলতি রমজান মাসে রোজা রাখছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে ব্রাহ্মণ হয়েও রোজা রাখছেন তিনি। তাতে অভিনেতা জানান, ১ মাসের এই বিশেষ উপবাস নিষ্ঠার সঙ্গে পালন করছেন তিনি। তিনি বলেন,আমি মন থেকে চাই হিন্দু-মুসলিম এক হোক। এক সঙ্গে সবাই সব পরব পালন করব।  তার প্রথম রোজা উৎসর্গ করেছেন কাশ্মীরীদের জন্য, আর ইন্ডাস্ট্রিতে কাজ করা সমস্ত মুসলিম মেকআপ আর্টিস্টদের। 


তার ভাষ্য, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মুসলিম মেকআপ আর্টিস্ট, ড্রেসার রোজা রেখে দিনের পর দিন কাজ করেন। আমি না হয় আমার মতো করে ওদের প্রতি আমার ভালবাসা, সম্মান ফেরত দিলাম!  রোজা রাখা নিয়ে পরিবারের সদস্যরা আপত্তি জানাননি? এমন প্রশ্নে অভিনেতার সাফ জবাব, ‘আমার উপোস বাবার অপছন্দ। পরব মানা নয়।’  ভাস্বর জানান, লোকনাথ বাবা নিজেও নাকি কুরআন পাঠ করতেন। তিনি বললেন, ‘লোকনাথ বাবার এই আচরণ আমায় ছুঁয়ে গিয়েছিল। তার থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই পদক্ষেপ।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.