অভিনব কায়দায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন নুসরত - The News Lion

অভিনব কায়দায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন নুসরত

 


দি নিউজ লায়ন;   নুসরত জাহান টুইটারে একটি মর্মান্তিক ভিডিয়ো পোস্ট করেন।তাতে দেখা যাচ্ছে অক্সিজেনের অভাবে ছুটে বেড়াচ্ছেন করোনা রোগীর আত্মীয়রা। কারও বাবা হাসপাতালের বিছানা থেকে লড়ছেন, কারও মা, ভাই বোন। সকলেই নিঃশ্বাস নিতে চাইছেন। কিন্তু অক্সিজেন অমিল।এই ভিডিয়ো দেখেই কেঁদে ফেললেন নুসরত জাহান। পরক্ষণেই ক্ষোভের সঙ্গে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  বিরুদ্ধে। একগুচ্ছ প্রশ্ন করার আছে তাঁর প্রধানমন্ত্রীকে। 


 তিনি লিখলেন, দেশে এই চরম সংকটের সময়ে প্রধানমন্ত্রী বাইরে অক্সিজেন রফতানি করছেন বলেই আজ দেশবাসীকে এই অভাবে পড়তে হয়েছে। তিনি লিখেছেন, ‘এ-দিকে তাঁর নিজের দেশের মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন’। নীচে বড় বড় হরফে লিখেছেন, ‘এটা অপরাধ’। তিনি আরও লিখেছেন, দেশের জন্য সঠিক মজুত না রেখে ৬৫ শতাংশ টিকা কেন রফতানি করা হল? সবশেষে অমোঘ প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মত দেশের মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া যাবে না কেন?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.