গননা কেন্দ্রে থাকবেন প্রার্থী থেকে এজেন্ট তাই করোনা টেস্ট করতে ভিড় হাসপাতালেও নার্সিংহোমে
দি নিউজ লায়ন; নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে করোনা রিপোর্ট নেগেটিভ ছাড়া প্রবেশ করা যাবে না গণনা কেন্দ্রে। এর জেরে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার প্রার্থী ও তাঁদের এজেন্ট রা করোনা পরীক্ষার জন্য হন্যে হয়ে ঘুরছেন। কেউ করাচ্ছেন আর টি পি সি আর , কেউ রাপিড টেষ্ট। আর টি পি সি আর টেস্ট করলে রিপোর্ট পেতে ২ দিন লাগবে তাই বেশিরভাগ রাপিড টেস্ট করাচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল , আয়ুশ হাসপাতাল , ডেবরা , ঘাটাল , খড়্গপুর হাসপাতাল এর পাশাপাশি জেলার নার্সিংহোম গুলিতেই ছিল প্রাথী ও এজেন্ট দের ভিড়। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি জানান তিনি দলের সমস্ত প্রার্থী ও গণনা কেন্দ্রের এজেন্টদের করোনা পরীক্ষা করাতে বলেছেন।
বিজেপির জেলা সভাপতি সৌমেন তেওয়ারী জানান , দলের যাঁরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁদের করোনা পরীক্ষা করতে বলা হয়েছে। সাংবাদিকদের ক্ষেত্রেও গণনা কেন্দ্রে প্রবেশে বাধ্যতামূলক ভাবে লাগবে করোনা নেগেটিভ রিপোর্ট । এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে গত ২৪ ঘন্টায় জেলার করোনা আক্রান্ত এর সংখ্যা কিছুটা কমে হয়েছে ৩৫৪ জন ।

Post a Comment