দু'ঘণ্টা ধরে স্ট্রং রুমের সিসি ক্যামেরা অকেজ - The News Lion

দু'ঘণ্টা ধরে স্ট্রং রুমের সিসি ক্যামেরা অকেজ

 


দি নিউজ লায়ন; দুই ঘন্টা ধরে অকেজ হয়ে পড়ে থাকলো স্ট্রং রুমের সিসি ক্যামেরা। পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি বিধানসভা কেন্দ্র ।এর মধ্যে তমলুক মহকুমার অন্তর্গত চণ্ডীপুর,নন্দকুমার,ময়না ও তমলুক বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল গননা হবে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট হাইস্কুলে।এখানে স্ট্রংরুমে চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি রাখা আছে। 


ঘটনার কথা জানাজানি হলে তীব্র চাঞ্চল্য ছড়ায় কিভাবে দু'ঘণ্টা ধরে স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়ে রইল সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল, সিপিএম সহ একাধিক রাজনৈতিক দল প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা অভিযোগ একাধিকবার নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং জেলা প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হলেও কোনো রকম ব্যবস্থা নেয়া হয়নি ফলে দু'ঘণ্টার বেশি সময় ধরে স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে পড়ে থাকে। 


নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ২৫ এপ্রিল সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত ময়না বিধানসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুমের  সি সি টিভির পর্দায় নো সিগন্যাল লেখা দেখা  যায়।  স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এত দীর্ঘ সময় ধরে সিসিটিভি ক্যামেরা কিভাবে অচল হয়ে পড়ে রইল এই সময়ের মধ্যে যদি ইভিএম কারচুপি হয়ে থাকে বা ইভিএম পরিবর্তন করা হয়ে থাকে তার দায় কে নেবে কোনরকম ইভিএম কারচুপি যে হয়নি তা কিভাবে নিশ্চিত করে বলা যাবে। সব মিলিয়ে গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.