জয় শ্রীরাম না বলায় এক কিশোরকে মারধর, গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভে জাতীয় সড়ক অবরোধ
দি নিউজ লায়ন; জয় শ্রীরাম না বলায় এক নাবালককে বেধড়ক মারধর, ঢেলে দেওয়া হলো গায়ে গরম জল,গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবনতি ঘটলে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর পলাতক অভিযুক্ত ওই বিজেপি নেতা। বিক্ষুব্ধ জনতা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রায় কুড়ি মিনিট ধরে, প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে অবরোধ সামরিক তুলে নিলেও তারা জানান গ্রেপ্তার না হলে আবারও অবরোধ করবেন তারা ।
ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া পাড়া এলাকায় আজ দুপুর 1 টা নাগাদ এক বাচ্চা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় জয় শ্রীরাম বলতে বলে ওই এলাকারই মহাদেব প্রামানিক নামে এক বিজেপি কর্মী। বাচ্চাটি জয় শ্রীরাম না বলায় তার গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। অভিযোগ এর পরও বেধড়ক মারধর করতে থাকে বাচ্চাটিকে। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
a
স্থানীয় কালিপুরে বিজেপি নেতা মহাদেব প্রামানিকের বাড়ি , তাঁর স্ত্রী জেড পি 29 মহিলা মোর্চার নেত্রী গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীও হয়েছিলেন।
স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা বলেন, আমরা কোন রাজনীতি বুঝিনা। ওই শিশুটির মা মারা গেছে অনেক আগে, বাবারও মাথার গন্ডগোল আছে, তাই পাড়ার সকলে ওকে খুব ভালোবাসে, এর ওর বাড়ি খেয়েই সে ক্লাস সিক্সের পড়াশোনা করে। তাই সমস্ত পাড়ার মহিলারা মহাদেব শর্মা নামে ওই শিশুর জন্য বেরিয়ে এসেছেন বাড়ির বাইরে। তারা গ্রেপ্তার চান মহাদেব প্রামাণিক নামে ওই বিজেপি নেতার। এই ঘটনায় ফুলিয়া তৃণমূল যুবকংগ্রেসে সভাপতি শুভঙ্কর মুখার্জি বলেন এমন ঘটনা ঘটাতে পারে এক শিশুর ওপর যারা মা নেই বাবার মাথার ঠিক নেই পাড়ার লোকেরা ওকে দেখাশোনা করে তাকে এমন ঘটনা ঘটায় বিজেপি মহাদেব প্রামানিক তার স্ত্রী বিজেপি নেত্রী তাদের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছে স্থানীয় মানুষ যেহেতু ভোট চলছে তাই সমস্যা না বাড়িয়ে তাদের গ্রেফতারের দাবীতে ৩৪ নম্বর জাতীয়সড়ক অবরোধ করে ।আমরা ওই নাবালক কে প্রথমে শান্তিপুর পরে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি ।তার চিকিৎসা চলছে।

Post a Comment