টিয়ার উদ্যোগে জামবনি দত্তক গ্রামে সোয়াবিনের খাদ্য প্রক্রিয়াকরণ শিবির:
দি নিউজ লায়ন; ট্রপিক্যাল ইনস্টিউট অফ আর্থ এনভারমেন্টাল রিসার্চ (TIEER-টিয়ার) নামক গবেষণা সংস্থার উদ্যোগে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের সংস্থার দত্তক গ্রাম জামডহরি গ্রামে রবিবার প্রোটিন এবং স্বাস্থ্যসম্মত খাদ্য প্রস্তুতকরন প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। মূলত সয়াবিনের বীজ থেকে দুধ ,দই ,ছানা ও পনির প্রভৃতি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য ও পানীয় তৈরীর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রামের মহিলা এবং ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কচিকাঁচা থেকে শুরু করে সকল গ্রামবাসীদের প্রায় পনের লিটার সয়া দুধ থেকে তৈরী করা পানীয় দুধ ,পনির ও দই খাওয়ানোর ব্যবস্থা করা হয় ।
এই ধরনের পুষ্টিকর খাবার গ্রামবাসীদের স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত হবে বলে সংস্থার পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়। প্রায় সত্তর জন গ্রামবাসী এই কর্মসূচির সঙ্গে যুক্ত হন এবং এই ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করেন । সেই সঙ্গে প্রায় দশ কেজি সয়াবিন বীজ গ্রাম বাসিদের হাতে তুলে দেওয়া হয়।যা থেকে প্রায় পঞ্চাশ লিটার দুধ তৈরী করা যাবে।এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অধ্যাপক প্রণব সাহু, ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ব্রম্ভেশ্বরানন্দ , জৈব কৃষি বিজ্ঞানী অধ্যাপক কাঞ্চন কুমার ভৌমিক ও ডক্টর চন্দন করন, শরৎ চ্যাটার্জী এবং শিবনাথ পাত্র প্রমূখ সংস্থার সদস্যগণ।
অধ্যাপক প্রণব সাহু বলেন, জামডোহরি দত্তক গ্রামে এক বছর ধরে কৃষিভিত্তিক স্থায়ী অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি প্রোটিন খামার গড়ে তোলা এবং খাদ্য প্রস্তুত করন ইত্যাদির মাধ্যমে গ্রামীণ স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা দিশা দেখানো হয়েছে।সেইসঙ্গে গ্রামবাসীদের পুষ্টিকর ও স্বাস্থ্যকর পানীয় ও খাদ্য সরবরাহ করা আমাদের মূল লক্ষ্য । তাই সয়াবিনের দুধ, ছানা,পনির ইত্যাদি গ্রামবাসীদের দেওয়া হয় ও তৈরীর পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়।

Post a Comment