নবদ্বীপে তৃণমূলের ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলার দাবি বিজেপির বিরুদ্ধে
দি নিউজ লায়ন; রবিবার গভীর রাতে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের গাদিগাছা এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের নির্বাচনী ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এরই প্রতিবাদে সোমবার সকালে গাদিগাছা মোড় এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে-ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মিঠুন দেবনাথ বলেন পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপির তাই তারা 22শে এপ্রিল ভোটের আগে এলাকায় গন্ডগোল পাকাতে চাইছে।

Post a Comment