গড়বেতা পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সহ তার পরিবারের পাঁচজন করোনা আক্রান্ত
দি নিউজ লায়নঃ করোণা সংক্রমণে আক্রান্ত হলেন গড়বেতা পশ্চিম কেন্দ্রের পাঁচবারের প্রাক্তন সিপিএম দলের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ প্রসাদ দুলে। গড়বেতা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনি পাঁচবার সিপিএমের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এখনো সিপিএম দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ।তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বুলানপুর গ্রামে । স্থানীয় সূত্রে জানা যায় যে ওই গ্রামের বাসিন্দা বছর চল্লিশের এক ব্যক্তি করোনা সংক্রান্ত হয়েছিল। দিন তিনেক আগে তার মৃত্যু হয়। ওই ব্যক্তি নানা রোগে ভুগছিলেন বলে জানা যায়।
তার রিপোর্ট পজেটিভ হয় তাকে শালবনি হাসপাতলে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনার পরই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ।আতঙ্ক কাটাতে বাইরে বেরিয়ে মৃতব্যক্তির বাড়ির আশেপাশের কয়েক জনের সঙ্গে কথা বলেন ওই এলাকার বাসিন্দা প্রাক্তন বিধায়ক কৃষ্ণ প্রসাদ দুলে। তারপর বাড়ি ফিরে সামান্য অসুস্থ বোধ করেন। ঝুঁকি না নিয়ে পরিবারের সবাইকে নিয়ে স্থানীয় চারুবালা স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করতে চান তিনি। সেখানে তাদের নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন পরীক্ষায় কৃষ্ণ প্রসাদ দুলে, তার এগারো বছরের নাতনি সহ পরিবারের পাঁচ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
তারা বাড়িতে পর্যবেক্ষণে রয়েছেন। করোণা সংক্রমণে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষেধক নেওয়ার লাইন পড়েছে গোয়ালতোড় এর কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে গোয়াল তোড় থানার বুলানপুর গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment