ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক জুড়ে মানুষকে করোনা নিয়ে সচেতন করতে তৃণমূলের উদ্যোগে দেওয়াল লিখন - The News Lion

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক জুড়ে মানুষকে করোনা নিয়ে সচেতন করতে তৃণমূলের উদ্যোগে দেওয়াল লিখন

 


দি নিউজ লায়নঃ   ঝাড়্গ্রাম জেলা জুড়ে করোণা সংক্রমণে আক্রান্তর সংখ্যা হু হু করে বাড়ছে। সেই জন্য করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ চলছে। তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর  নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা মঙ্গলবার দেওয়াল লিখনের কাজ করছে। দেওয়ালে লেখা হয়েছে করোনা বিধি মেনে চলুন করোনাকে নয় একদম ভয় পরিছন্নতা উপযুক্ত ঔষধ আর সতর্কতায় আনবে করোনার বিরুদ্ধে  জয়।


তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন আমি দিদির সৈনিক। তাই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের মানুষজনকে এবং ঝাড়গ্রাম জেলার প্রতিটি মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখনের কাজ শুরু করেছি।  পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি বলে তিনি বলেন । করোনা নিয়ে সকলকে সচেতন হতে হবে আতঙ্কিত হয়ে কোন লাভ নেই।


 সচেতন হলে তবেই আমরা করোনার বিরুদ্ধে জয় আনতে পারব। তাই আমি দিদির সৈনিক হিসাবে ঝাড়গ্রাম জেলার প্রতিটি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে বাড়ি থেকে বের হলে মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানাচ্ছি ।এছাড়াও তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে । আমরা সবাই যদি করোনা নিয়ে সচেতন হই তাহলে নিশ্চয়ই করোনার বিরুদ্ধে আমাদের জয় আসবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.