করোনা সংক্রমণে আক্রান্ত শালবনির বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো - The News Lion

করোনা সংক্রমণে আক্রান্ত শালবনির বিদায়ী বিধায়ক শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন;   করোনায় আক্রান্ত হলেন শালবনির দুবারের বিধায়ক তথা এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো ।প্রথম পর্বে শালবনি বিধানসভা কেন্দ্রের ভোট মিটে গিয়েছে। তবে অন্যান্য প্রার্থীদের হয়ে তিনি প্রচারে যাচ্ছেন। জানা গিয়েছে নিজের  কেন্দ্রের ভোটের পর দলের অন্যান্য প্রার্থীদের হয়ে তিনি বিভিন্ন এলাকায় প্রচারে গিয়েছিলেন। আসানসোলে মলয় ঘটকের হয়ে তিনি প্রচার করার সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে মঙ্গলবার দুর্গাপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।


 সেখানে তার করোনা পরীক্ষা হয়েছিল।তার রিপোর্ট পজেটিভ বলে জানা যায়। তার ফলে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শ্রীকান্ত মাহাতো করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর শালবনি বিধানসভা এলাকায় পৌঁছলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার অনুগামীরা তার দ্রুত আরোগ্য কামনা করেন। শ্রীকান্ত মাহাতো দ্রুত  সুস্থ হয়ে শালবনিতে ফিরে আসবেন বলে জানালেন তার নির্বাচনী এজেন্ট চন্দন সাহা।শ্রীকান্ত মাহাতো  এক ভিডিও বার্তায়  জানিয়েছেন তার সংস্পর্শে আসা সকলে যেন করোনা টেস্ট করিয়ে নেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.