শালবনি টাকশাল করোনার জন্য সাত দিন বন্ধ করে দেওয়া হল - The News Lion

শালবনি টাকশাল করোনার জন্য সাত দিন বন্ধ করে দেওয়া হল

 


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।তাই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি টাকশালে ও করোনা থাবা বসিয়েছে। তাই টাকশাল কর্তৃপক্ষ বুধবার থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শালবনি টাকশাল এর সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তি জারি করেছে। টাকশালে কর্মরত কয়েকজন কর্মী  করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


 তাই টাকশাল কর্তৃপক্ষ সাতদিন টাকশালের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। টাকশালে কর্মরত শ্রমিকদের সাত দিন আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টাকশাল  চত্বরে স্যানিটাইজার এর কাজ শুরু করা হয়েছে ।নজিরবিহীনভাবে সাত দিন টাকশাল বন্ধ থাকার ঘটনা এই প্রথম। গতবছর লকডাউন এর সময় টাকশাল বন্ধ ছিল না। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়ছে তাতে বাধ্য হয়ে টাকশাল কর্তৃপক্ষ সাত দিন টাকশাল সম্পুর্ন  বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.