ঝাড়গ্রাম জেলা আদালতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য করা হলো স্যানিটাইজেসন - The News Lion

ঝাড়গ্রাম জেলা আদালতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য করা হলো স্যানিটাইজেসন

 


দি নিউজ লায়ন;    করোনার দ্বিতীয় ঢেউ ঝাড়গ্রাম জেলা জুড়ে আছড়ে পড়েছে। ইতিমধ্যে বেশ কিছু মানুষ  করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে ঝাড়গ্রাম করোনা হাসপাতাল ভর্তি রয়েছে ।একজন ঔষধ ব্যবসায়ী ইতিমধ্যে করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মারা  গিয়েছেন। তাই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়্গ্রাম জেলা আদালত ও মহকুমা আদালত চত্বর বুধবার স্যানিটাইজেশন করা হয় । দমকল বিভাগের কর্মীরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ঝাড়্গ্রাম জেলা আদালত চত্বর ও ঝাড়গ্রাম মহকুমা আদালতএর চারিপাশ এবং আদালতের বিভিন্ন কক্ষে স্যানিটাইজেশন করে।


 সেই সঙ্গে আদালত চত্বরে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আদালতে আসা সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্ক  ব্যবহার না করলে আদালত এ প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে আদালত কর্তৃপক্ষ।তবে আদালতের কাজ কর্ম স্বাভাবিক নিয়মেই চলছে। করোনা পরিস্থিতি ক্রমশ বেড়ে চলায় ঝাড়গ্রাম জেলা ও মহকুমা আদালতের পক্ষ থেকে সকলকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক  দূরত্ব বজায় রেখে  চলার আবেদন জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.