সন্দেশখালি ভাজপায় বড় ভাঙ্গন, তৃণমূলে যোগ দুই শতাধিক ভাজপা কর্মীর - The News Lion

সন্দেশখালি ভাজপায় বড় ভাঙ্গন, তৃণমূলে যোগ দুই শতাধিক ভাজপা কর্মীর

 


দি নিউজ লায়ন;    বসিরহাট মহাকুমার সন্দেশখালি বিধানসভা সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের সিতুলিয়া ১৮১, ৮২, ৮৩ ও ৮৪  নম্বর বুথে বিজেপি নেতা কর্মী সমর্থক সহ প্রায়  দুই শতাধিক তৃণমূলে যোগদান করলেন। আজ বৃহস্পতিবার সকাল বেলা শিমুলিয়া গ্রামে খোলা মাঠে তৃণমূল নেতার সত্য জ্যোতি সান্যাল এর হাত ধরে নেতা-কর্মী-সমর্থকদের দলে যোগদান করেন। এদিন  বিজেপি থেকে তৃণমূল যোগ দিয়ে তারা বলেন, আমরা ধর্মের বিভাজন চাই না, এটা সংস্কৃতির বাংলা সব ধর্মের মানুষ এখানে বসবাস করে।


 পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে উন্নয়ন করেছেন, বিশেষ  করে রাস্তা বিদ্যুৎ পানীয় জল সহ একাধিক প্রকল্পের কাজ করে  মানুষের পরিষেবা দিয়েছেন, এমনকি করোনার সময় যেভাবে পরিসেবা দিয়েছেন। তার জন্য বাংলার  উন্নয়নের শরিক হতে আমাদের এই যোগদান।উল্লেখ্য,  গত তিন দিনে প্রায় পাঁচ শতাধিক বিজেপি নেতা কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.