বাসন্তীতে বোমা উদ্ধার - The News Lion

বাসন্তীতে বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   বুধবার রাত ভোর পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বাগান থেকে ২১ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৭ নম্বর খানপাড়া এবং তিতকুমার এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে ৭ নম্বর খানপাড়া এবং তিতকুমার এলাকায় বাগানের ভিতরে বেশ কিছু তাজা বোমা মজুত করে রেখে ছিল দুষ্কৃতীরা।


আর এই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে বাসন্তী থানার আইসি আব্দুল রোব খানের নেতৃত্বে স্পেশাল পুলিশ টিম অভিযান চালিয়ে বাগান থেকে ২১টি তাজা বোমা উদ্ধার করে।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাগান থেকে ২১ টি তাজা বোমা উদ্ধার করা হয়।তবে বোমা গুলি কারা এবং কি কারণে মজুত করে ছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.