সরকারি জমি থেকে ফ্লেক্স খুলতে বলায় সরকারি কর্মচারীদের বেধড়ক মারধরের অভিযোগ - The News Lion

সরকারি জমি থেকে ফ্লেক্স খুলতে বলায় সরকারি কর্মচারীদের বেধড়ক মারধরের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   সরকারি জমিতে বেআইনিভাবে দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার ফ্লেক্স লাগিয়েছিল ভাজপা অভিযোগ পেয়ে ব্যানার ফ্লেক্স খুলতে বলায় সরকারি কর্মচারীদের বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালিতে। ভাজপার দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়েছেন দুই সরকারি কর্মী এছাড়াও গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সি ভিজিল অ্যাপসে অভিযোগ আসা মাত্রই সরকারি জায়গায় থাকা দলীয় ব্যানার  ও ফ্লেক্স খুলতে গিয়েছিলেন সরকারি কর্মীরা। এতেই তাদের ওপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা।


 এমনকি  ফ্লাইং স্কোয়াডের গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনায় জখম হয়েছেন দু'জন।বুধবার রাতে নদীয়ার হাঁসখালি থানার গৌরনগর এলাকার  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন আক্রান্ত কো অপারেটিভ ইন্সপেক্টর সুমন মল্লিক। রাতেই আক্রান্ত আধিকারিক ও ভিডিওগ্রাফারকে বগুলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাঁসখালি বিডিও এব্যাপারে থানায় এফআইআর দায়ের করেছেন। যদিও ঘটনার সঙ্গে বিজেপির কোনও কর্মী-সমর্থক যুক্ত নেই বলে দাবি করেছেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী আশীষ কুমার বিশ্বাস। অন্যদিকে সরকারি কর্মীদের মারধরের ঘটনায় বিজেপি কর্মীরা যুক্ত বলে পাল্টা দাবি করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.