প্রধানমন্ত্রী করোনা কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা না দেখে বাংলায় ডেলিপেসেঞ্জার করছে, যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, অভিষেক
দি নিউজ লায়নঃ কেতুগ্রামের জনসভা থেকে অভিষেক বন্দোপাধ্যায় বলেন,
১) করোনার গ্রাফ উদ্ধমুখী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছু না দেখে, করোনা কিভাবে নিয়ন্ত্রণে আনা হবে তা না দেখে বাংলায় ডেলিপেসেঞ্জার করছে। যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে।
২) নির্বাচন কমিশনকে চারদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে জানিয়েছেন ৩ দফার ভোট একদিনে করতে। এতেই বিজেপির গাত্রদাহ। প্রচারের সময় কমে গেলে মানুষকে ভুল বোঝাতে পারবে না। নেতারা ডেলিপ্যাসেঞ্জার করতে পারবে না। ফেক নিউজ ছড়াতে পারবে না। বিজেপি যা বলছে কমিশন তাই করছে। বিজেপি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে। দিল্লীর বুলেটের জবাব ২২ তারিখ ব্যালটে দিতে হবে।
৩) যারা বাংলায় দাঁড়িয়ে মা দূর্গাকে অপমান করে, দিল্লীর চাটুকারিতা করে বাংলার সংস্কৃতিকে অপমান করে তাদের জবাব দিতে হবে।
৪) বাংলাকে গুজরাট বানাবো বলছে। গুজরাটের দিকে তাকান। গুজরাটের আমেদাবাদের শশ্নানের বাইরে সারি সারি এ্যাম্বুলেন্স। আর এক হাত ছেড়ে ছেড়ে দেহ পুড়ছে। উত্তরপ্রদেশের লৌক্ষ্মে একই অবস্থা। এরা মন্দির মসজিদের রাজনীতি করে গেছে কোনো হাসপাতাল বানায় নি। দিল্লি বুকে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে। ২৫ হাজার কোটি টাকা খরচ করে। ওই টাকায় ২৫০ টা হাসপাতাল হতো। আর ২৫ হাজার বেড বাড়তো।
গুজরাটে সাত কোটি জনসংখ্যা। আর হাসপাতালের বেডের সংখ্যা ১৮ হাজার। বাংলার ১০ কোটি জনসংখ্যা আর বেডের সংখ্যা ১ লক্ষ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের রাজনীতি করে নি। উন্নয়নের রাজনীতি করেছে।
৫) সাড়ে আট হাজার কোটি টাকার বিমানে চড়ে আসছেন। আর করোনাকালে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি পড়ে, আর সাদা শাড়ি পড়ে ১ লক্ষ বেড বৃদ্ধি করেছেন।
৬) সাড়ে আট হাজার কোটি টাকার বিমানে চড়ে, সাত কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি চেপে, দামী পাজামা পাঞ্জাবি পড়ে, দিল্লীতে ১৭০০ কোটি টাকার সেভেন স্টার অফিস বানিয়ে কৃষককে দিচ্ছে ৬ হাজার কোটি টাকা। আর অন্যদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরে, পায়ে হাওয়াই চটি, আর কৃষককে দিচ্ছে ১০ হাজার টাকা। আপনি কাকে নির্বাচিত করবেন।
৭) ৫ দফার ভোট হয়ে গেছে। তৃনমূল কংগ্রেস দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলড়াই আত্মরক্ষার, সম্মানের লড়াই। যারা বাঙ্গালী হত্যা করে বাংলা দখল করতে চাইছে সেই বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে।

Post a Comment