বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি, অভিষেক - The News Lion

বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি, অভিষেক

 


দি নিউজ লায়নঃ   

১। বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি। কার ইন্ধনে গুলি চলেছে, শীতলকুচি কাণ্ডের তদন্ত হবে। দোষীরা ছাড়া হবে না। 

২।  করোনা পরিস্থিতিতে তৃণমূল বাকি নির্বাচনের দফা কমানোর আর্জি জানিয়েছিল। বিজেপি এতে রাজি হয়নি। তাই দফা কমানো হয়নি। কারণ, দফা কমলে বিজেপি নেতাদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ হয়ে যাবে। ভুয়ো প্রচার বন্ধ হয়ে যাবে।


৩।  সাড়ে আট হাজার কোটি টাকার বিমানে চড়ে ভোটের প্রচারে আসছেন নরেন্দ্র মোদি। সাধারণ মানুষের করের টাকায় এ সব ফুর্তি হচ্ছে।  এই অর্থে অনেক হাসপাতাল হতে পারত।

৪। যারা বাংলায় দাঁড়িয়ে মা দূর্গাকে অপমান করে, দিল্লীর চাটুকারিতা করে বাংলার সংস্কৃতিকে অপমান করে তাদের জবাব দিতে হবে।


৫। বাংলাকে গুজরাট বানাবো বলছে। গুজরাটের দিকে তাকান। গুজরাটের আমেদাবাদের শ্মশানের বাইরে সারি সারি এ্যাম্বুলেন্স।  উত্তরপ্রদেশেও একই অবস্থা। 

৬। এরা মন্দির মসজিদের রাজনীতি করে গেছে কোনো হাসপাতাল বানায় নি। দিল্লি বুকে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে। ২৫ হাজার কোটি টাকা খরচ করে। ওই টাকায় ২৫০ টা হাসপাতাল হতো। আর ২৫ হাজার বেড বাড়তো। গুজরাটে সাত কোটি জনসংখ্যা। আর হাসপাতালের বেডের সংখ্যা  ১৮ হাজার। বাংলার ১০ কোটি জনসংখ্যা আর বেডের সংখ্যা ১ লক্ষ।  তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের রাজনীতি করে নি। উন্নয়নের রাজনীতি করেছে। 


৭। দিল্লীতে ১৭০০ কোটি টাকার সেভেন স্টার অফিস বানিয়ে কৃষককে দিচ্ছে ৬ হাজার কোটি টাকা। আর অন্যদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরে, পায়ে হাওয়াই চটি, আর কৃষককে দিচ্ছে ১০ হাজার টাকা। আপনি কাকে নির্বাচিত করবেন?

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.