নেতাজি শতবার্ষিকী কলেজ এর শিক্ষার্থীরা কল্যাণগড় মোর অবরোধ করে বিক্ষোভ দেখালো
দি নিউজ লায়নঃ "শিক্ষার নামে ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে" এই আপ্তবাক্য কে সামনে রেখেই আজ উত্তর ২৪ পরগনা, অশোকনগর থানার অন্তর্গত, নেতাজি শতবার্ষিকী কলেজ-এর বর্ধিত ফি মুকুবের দাবি ও ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সামিল হয় কলেজ পড়ুয়ারা এদিন দুপুরে কল্যাণগড় মোর অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ।
সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে কলেজ পড়ুয়ারা জানায় লকডাউন এর কারণে দীর্ঘকাল কলেজ বন্ধ থাকলেও কেন তারা ইলেকট্রিক বিল সহ নানান রকম রকমারি বিলগুলো দেবে এই করোনাকালে এত টাকা দিতে অক্ষম পড়ুয়ারা , বহুবার স্মারকলিপি প্রদান করে কোনো কাজ হয়নি , তাই তারা আজ প্ল্যাকার্ড নিয়ে ঘন্টাখানেকের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কল্যাণগড় মোরে তারপর কলেজের সামনে এসে বিক্ষোভ দেখায় তারা ।
Post a Comment