ভোটকর্মীদের মিললো না মাস্ক ও স্যানিটাইজার, ক্ষুদ্ধ ভোট কর্মীরা
দি নিউজ লায়ন; ভোটকর্মীদের মিললো না মাস্ক ও স্যানিটাইজার। কোভিড পরিস্থিতিতে নিরাপত্তা শিকেয় তুলে রওয়ানা হতে হলো প্রবল সংশয় নিয়ে বুথের উদ্দ্যেশ্যে। জরুরী মাস্ক গ্লাভস অমিল থাকায় ক্ষোভ উগড়ে দিলেন ভোট কর্মীরা। মেডিকেল কীট থাকলেও তাতে শুধুই রয়েছে ব্যান্ডেজ ও দু একটি গুরুত্বপূর্ণ ওষুধ সেখানে করোনা জনিত কোনো সুরক্ষা কবচ নেই।দার্জিলিং পাহাড়ের দুইবিধানসভার শিলিগুড়ি তিন কেন্দ্রের ডিসিআরসি শিলিগুড়ি কলেজ। শুক্রবার সকাল থেকে ভোট কর্মীরকে এসে যাবতীয় সামগ্রী মিলিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে বুথমুখী রওয়ানা দেয়। আর সেই শিলিগুড়ি কলেজের ডিসিআরসিতে শুক্রবার ক্ষোভ উগড়ে দেন ভোট কর্মীরা। ডিসিআরসিতে সমস্ত সামগ্রী মেটারিয়াল সেল থেকে মিললেও শিলিগুড়িতে তিন কেন্দ্রে ভোট কর্মীদের স্যানিটাইজার মাস্ক কোনটিই নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি।
যাতে প্রবল দাবদাহের মাঝে পারদ চড়তে থাকে শিলিগুড়ি ডিসিআরসি কেন্দ্রে। একের পর এক প্রিসাইডিং আধিকারিকেরা মুখ খুলতে লাগেন। মাটিগাড়া বিধানসভার কেন্দ্রের ১১১নাম্বার বুথের প্রিসাইডিং অফিসার সঞ্জয় শাহ জানান মাস্ক গ্লাভস স্যানিটাইজার কিচ্ছু নেই। শুধু রয়েছে থার্মাল গান। নূন্যতম জরুরী সুরক্ষা টুকু ভোট কর্মীদের যদি তারা না দেন কিভাবে কাজ করা সম্ভব। এটাতো চূড়ান্ত অবহেলা। মহিলা বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং মহিলা অফিসার জানান মাটিগাড়ার কেন্দ্রের ১০৫নম্বর বুথে আমার প্রথমবার ডিউটি পড়েছে। এমনিতে ভোটের কাজ নিয়ে কিছুটা আতঙ্কত রয়েইছে। তারসঙ্গে কোভিডের বাড়বাড়ন্ত পরিস্থিতি পরিবার ফেলে এসেছি। এখানে এসে দেখছি নূন্যতম প্রয়োজনীয় পরিষেবাটুকু দেওয়া হচ্ছে না। মাস্ক সঙ্গে আনলেও গ্লাভস আনিনি ভেবেছি সঙ্গে দেবে। এখন তো দেখছি নিজেদের সংশয়ের মধ্যে ফেলে কাজ করতে হবে। গ্রামীন বুথ সেখানে গ্লাভস মিলবে কিনা জানিনা। একই সুরে জানান অপর প্রিসাইডিং অফিসার। তারা বলেন এখন বাধ্য হয়ে নিজেদের কিনে ব্যবস্থা করতে হবে। অন্যদিকে দার্জিলিং জেলায় মোট ১৭৯টি বুথ আছে।
যার মধ্যে সমতলে শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী তিন বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলিগুড়িতে ৫৫টি মহিলা পরিচালিত বুথ রয়েছে,মাটিগাড়া-নকশালবাড়িতে ২৫টি, ফাঁসিদেওয়ায় ১১টি মহিলা নিয়ন্ত্রিত বুথ রয়েছে। অধিকাংশ বুথের ক্ষেত্রেই ফাস্ট পোলিং পার্সনালরা শুক্রবার সকালে শেষ মুহূর্তে তাদের সমস্যার কারন দেখিয়ে ভোটের ডিউটি থেকে নিজেদের নাম কাটিয়ে নেন। মাস্ক ও স্যানিটাইজারের বিষয়ে নির্বাচন কমিশনের জেলা আধিকারিকেরা জানান স্যানিটাইজার দেওয়ার কথা মেটেরিয়াল সেল থেকেই। হয়তো তাদের সঙ্গে কোথাও সমন্বয়ের সমস্যা তৈরি হয়েছে যার জেরেই এই অভিযোগ আসছে। একই কথা বলা হয় বিভিন্ন এসির কন্ট্রোল রুম থেকেও।
জেলায় মোট বুথের সংখ্যা চারটি ১৭১৯। কোভিড পরিস্থিতির জন্য ৩০৬টি অতিরিক্ত বুথ করা হয়েছে। যারমধ্যে ৮৮৯টি বুথে ওয়েব কাস্টিং ৮৩০টি বুথে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে। সংবেদনশীল বুথের রয়েছে ৩৪২টি ও অত্যন্ত সংবেদনশীল বুথের সংখ্যা ৫৬৮টি সেক্ষেত্রে এই সমস্ত বুথ গুলিতে নির্বাচন কমিশনের তরফে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখা হবে বলে জানান। জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলতে মরিয়া হয়ে দার্জিলিং পাহাড় ও শিলিগুড়ি মহকুমা মিলে ৯৬.০৫ অর্থাৎ প্রায় ৯৭কোম্পানি নামানো হয়েছে। ৫৩কোম্পানি রয়েছে শিলিগুড়ির মেট্রোপলিটন শহরের ভোট পরিচালনায়।৪৪৪১ বাহিনী রাজ্য পুলিশকেও মোতায়েন করা হয়েছে।এদিকে শিলিগুড়ি মহকুমার সমস্ত বিধানসভা মিলে ৪০ জন প্রার্থীর মধ্যে ভবিষ্যত লিখবে শনিবার ১২,৩৯,৬০৭জন মানুষ।

Post a Comment