দাঁতনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে আগুন লেগে আগুনে পুড়ে এক ট্রাকচালকের মৃত্যু - The News Lion

দাঁতনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে আগুন লেগে আগুনে পুড়ে এক ট্রাকচালকের মৃত্যু

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সস্তা নগর এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে একটি ট্রাকে আগুন লেগে যায়।আর এই আগুনে পুড়ে মৃত্যু হল এক ট্রাক  চালকের।আর অল্পের জন্য প্রাণে বাঁচেন খালাসি।ঘটনায় জানা যায় বৃহস্পতিবার রাতে খড়্গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল দুটি চাল ও সিমেন্ট বোঝাই লরি।আর সিমেন্ট বোঝাই লরিটি সামনে থাকায় তাকে ওভারটেক করতে গিয়ে চাল বোঝাই লরিটি সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে।আর তখনই আগুন লেগে যায় চালবোঝাই ট্রাকটিতে।


আর ওই আগুনে পুড়ে মৃত্যু হয় ট্রাকটির চালকের।কোনোরকম বরাতজোরে প্রাণে বাঁচে খালাসি। আর এই ঘটনায় ৬০ নম্বর   জাতীয় সড়কের দাঁতনের সস্তা নগর এলাকায়  দাউদাউ করে জ্বলতে থাকে চাল বোঝাই ট্রাকটি।আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাঁতন থানার পুলিশ।অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।


পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায়  ঘণ্টা খানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও ততক্ষণে গাড়ির প্রায় সমগ্র অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে ।আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা। যার ফলে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ট্রাক চালকের পরিচয় জানা যায় নি,দাঁতন থানার পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.