শালবনিতে বজ্রপাতে দুই জনের মৃত্যু, আহত এক জন
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের লালগেড়িয়া অঞ্চলের দারুর বাঁধ এলাকায়। বাজার করে সাইকেলে করে বাড়ি যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আচমকা ওই এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়, সেই সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। যার ফলে বজ্রপাতে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং একজন আহত হয়। মৃতদের নাম সুনীল হেমরম,তার বয়স ৫৫ বছর এবং মহেশ মুর্মু,তার বয়স ৩০ বছর। মহেশ মুর্মুর বাড়ি গোয়ালতোড় থানার সরমারা এলাকায়। সুনীল হেমব্রম এর বাড়িশালবনি থানার অর্জুন শোল গ্রামে।
আহত ব্যক্তির নাম শম্ভু টুডু,তার বয়স ২৭ বছর, তার বাড়ি শালবনী থানার বাঁকিবাঁধ এলাকায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শালবনিগ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে শালবনি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ওই ঘটনাকে কেন্দ্র করে লালগেড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment