বাংলা বাঁচান না হলে নিজের ঠিকানা বাঁচাতে পারবেন না, মমতা
দি নিউজ লায়নঃ
১। আমার পা-টা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন। অমিত শাহের অঙ্গুলিহেলনে মাথাভাঙায় তৃণমূল প্রার্থীর উপরে হামলা হয়েছে।
২। আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলোচ্ছেন! আর কারও কাছে পাঁচশো টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? একটা মিটিংয়ে কত টাকা দেন! আমি এসব কথা বলার পর জানি আপনারা আমাকে খুন করার প্ল্যান করবেন।
৩। কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই। মাথাভাঙায় আমার তপশিলি প্রার্থীকে গতকাল প্ল্যান করে মারা হয়েছে। অমিত শাহ নোজ এভরিথিং। অমিত শাহ সব জানে। বসে বসে সব প্ল্যানিং করছে।
.৪। দেশের কাজ না করে একটা হোম মিনিস্টার এখানে বসে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে। বাংলায় লোক খুন করাবে। বাংলায় মারবে। বাংলায় গুন্ডামি করবে। বাংলায় চক্রান্ত করবে। নরেন্দ্র মোদীকে বলব হোম মিনিস্টারকে কন্ট্রোল করুন। দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে, খুন করছে পুলিসদের অসৎ পথে নিয়ে যাচ্ছে। এতে বিজেপির সুনাম হচ্ছে না।
৫। আমার বিরুদ্ধে যত কেস লাগাবে ততই দীর্ঘজীবি হবো। আমার কিছু যায় আসে না। রাজ্যজুড়ে বিজেপির সন্ত্রাস চলছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। রবীনকে ওরা মেরে দিল বিজেপির লোকেরা মেরে দিল অথচ কেন্দ্রীয় বাহিনী পুলিশ তাদের গ্রেফতার করছে না। মনে হচ্ছে রাজ্যে যেন 356 ধারা চলছে।
৬। বাংলা বাঁচান না হলে নিজের ঠিকানা বাঁচাতে পারবেন না। এই বাংলায় বিজেপির স্থান নেই। এই বাংলাকে বাঁচান। ওরা বিহারের গান আর উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে এসেছে। গান মানে বন্দুক আর গুন্ডার সরকার আর নেই দরকার।
৭। দিল্লী কিছু করে না। আমরা করে দেখাই। বিজেপি গায়ের জোর দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মারছে। কমিশন একটা কথাও আমাদের শুনচ্ছে না। বিজেপি যা বলছে তাই করছে।
৮। অমিত শাহর নির্দেশে চলছে আধা সেনা। আমরা বাহিনীকে সম্মান করি। ভোটে প্রভাবিত করার চেষ্টা করছে আধা সেনা। তৃণমূলকে খতম করা চেষ্টা চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে খতম করতে পারবে না। বিজেপির ৩টে লোক্ যা বলছে তাই করছে।
৯। ২৫ হাজার হেক্টর জমিকে চাষ যোগ্য করে তোলা হচ্ছে। চার হাজার কোটি টাকা খরচ করে দক্ষিণবঙ্গর সাথে উত্তরবঙ্গের যোগাযোগের উন্নয়নের জন্য খরচ হবে। কেন্দ্রিয় সরকার চাষিদের মিথ্যা কথা বলছে। আগামীদিনে ফেডকরিডর তৈরি হবে।

Post a Comment