আমার বিরুদ্ধে যত কেস লাগাবে ততই দীর্ঘজীবি হবো, মমতা - The News Lion

আমার বিরুদ্ধে যত কেস লাগাবে ততই দীর্ঘজীবি হবো, মমতা

 


দি নিউজ লায়ন;   

১।  আমার বিরুদ্ধে যত কেস লাগাবে ততই দীর্ঘজীবি হবো। আমার কিছু যায় আসে না। রাজ্যজুড়ে বিজেপির সন্ত্রাস চলছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। মনে হচ্ছে রাজ্যে যেন 356 ধারা চলছে।

২। বাংলা বাঁচান না হলে নিজের ঠিকানা বাঁচাতে পারবেন না। এই বাংলায় বিজেপির স্থান নেই। এই বাংলাকে বাঁচান। ওরা বিহারের গান আর উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে এসেছে। গান মানে বন্দুক আর গুন্ডার সরকার আর নেই দরকার।


৩। দিল্লী কিছু করে না। আমরা করে দেখাই। বিজেপি গায়ের জোর দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মারছে। কমিশন একটা কথাও আমাদের শুনচ্ছে না। বিজেপি যা বলছে তাই করছে।

৪। অমিত শাহর নির্দেশে চলছে আধা সেনা। আমরা বাহিনীকে সম্মান করি। ভোটে প্রভাবিত করার চেষ্টা করছে আধা সেনা। তৃণমূলকে খতম করা চেষ্টা চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে খতম করতে পারবে না। বিজেপির ৩টে লোক্ যা বলছে তাই করছে।


৫। ২৫ হাজার হেক্টর জমিকে চাষ যোগ্য করে তোলা হচ্ছে। চার হাজার কোটি টাকা খরচ করে দক্ষিণবঙ্গর সাথে উত্তরবঙ্গের যোগাযোগের উন্নয়নের জন্য খরচ হবে। কেন্দ্রিয় সরকার চাষিদের মিথ্যা কথা বলছে। আগামীদিনে ফেডকরিডর তৈরি হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.