তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে - The News Lion

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে

 


দি নিউজ লায়ন;  তীব্র শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হলেন নদীয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে। অক্সিজেনের মাত্রা সত্তরে নেমে যাওয়ার ফলে সকালে শ্বাসকষ্ট অনুভব হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। বেশ কয়েক দিন আগে শারীরিক অসুস্থতা অনুভব করায় রেপিড টেস্ট করেছিলেন তিনি। এরপরই তার করোনা পজিটিভ ধরা পড়ে।


 এতদিন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।গতকাল রাত থেকে তীব্র শ্বাসকষ্ট অনুভব করায় আজ সকালে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অক্সিজেন এবং স্যালাইন দেওয়ার পর দুপুর 1 টা নাগাদ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় তিনি সকালের থেকে অনেকটাই সুস্থ বোধ করছেন অক্সিজেনের মাত্রা ও 97 হয়ে দাঁড়িয়েছে। 


শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র এবং 17 নম্বর প্রাক্তন কাউন্সিলার বৃন্দাবন প্রামানিকের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে। তাদের অনুমান গতকাল তেহটটোর বিধায়ক গৌরীশঙ্কর দত্তর মৃত্যুর খবর পেয়ে শোকার্ত হয়ে পড়েন তিনি, দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে দুশ্চিন্তায় জন্যই হয়তো আজ সকালে নতুন করে অসুস্থতা দেখা যায়, তবে এখন বেশ সুস্থ আছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.