বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে গৃহবধুকে মাথার চুল কেটে মারধরের অভিযোগ
দি নিউজ লায়ন; বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে গৃহবধুকে মাথার চুল কেটে মারধরের অভিযোগ উঠল স্বামী এবং শাশুড়ীর বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবরা থানার সোনাকেনিয়া গ্রামের সরদারপাড়া এলাকায়।কোনমতে পালিয়ে এদিনই হাবরা থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা গৃহবধূ। হাবরা থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক। হাবরা শহরেই মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক গৃহবধু। অভিযুক্ত স্বামীর নাম সুনীল সরদার। শাশুড়ি আরতী সরদার।
স্থানীয় সুত্রে জানা গেছে বসিরহাটের মিনাখা থানার বকচরা গ্রামের কল্পনা সরদারের সাথে বছর তুনেক আগে বিয়ে হয়েছিল হাবরার সোনাকেনিয়ার সুনিল সরদারের।তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে স্বামী এবং শাশুড়ীর অত্যাচারের শিকাত হতেন ঐ গৃহবধু।মাঝেমধ্যেই তাকে মারধর করা হত বলেও অভিযোগ গৃহবধুর।তার অভিযোগ গত ২২ এপ্রিল ফের তাকে ব্যাপক মারধর করা হয় পরকিয়া সন্দেহে।
গৃহবধু পুলিশকে জানিয়েছেন গত বুধবার দুপুরে হঠাৎ করেই ঘরের দরজা বন্ধ করে স্বামী সুনীল সরদার এবং শাশুড়ী আরতি সর্দার দুজন মিলে পরকীয়া সন্দেহে বেধড়ক মারধর করেন তাকে।এরপর ধারালো ব্লেড দিয়ে তার মাথার চুল কেটে নেওয়া হয়।গৃহবধূর অভিযোগ ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে প্রানে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।শেষে বুধবার রাতের দিকে কোনওমতে পালিয়ে পাশের গ্রামের তাঁর এক দূর সম্পর্কের কাকা গোষ্ঠ সরদারের বাড়িতে এসে আশ্রয় নেন।পরবর্তীতে কাকা এবং গ্রামবাসীদের সহযোগিতায় গৃহবধূ হাবরা থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

Post a Comment