ডাকাত সন্দেহে গ্রেপ্তার ২
দি নিউজ লায়ন; ডাকাত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের নাম বাবলু মালিক ও সোনালাল হেমব্রম। মেমারি থানার কুলপুকুর এলাকায় বাবলুর বাড়ি। অপরজনের বাড়ি গলসির বাঁধাগাছিতে। পুলিস জানিয়েছে, বুধবার গভীর রাতে মেমারির পাহাড়হাটি রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের ধরা হয়।
কিছুদিন আগে মেমারি-পাহাড়হাটি রোডে একটি হিমঘরের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে বাবলু ও সোনালাল ছিল বলে পুলিসের দাবি। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ মে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment