আইএসএফ এবং তৃণমূলের মধ্যে লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল আমডাঙ্গার কামদেবপুরে হাট এলাকা
দি নিউজ লায়ন; ঘটনার সূত্রপাত অশোকনগর থানার রন্ধনগাছি গ্রামে। কাল রাতে স্থানীয় একটি মসজিদে নামাজ পরার সময় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি পরে মারপিট হয়। পুলিশ এসে তখনকার মতো বিবাদ মিটিয়ে দেয়। কিন্তু আজ সকালে কামদেবপুরে ফের দুপক্ষের মধ্যে বচসা তারপরে মারপিট শুরু হয়।
তৃনমুলের অভিযোগ তাদের কিছু সমর্থককে প্রথম মারধর করে আই এস এফ। পাল্টা তৃনমূল তাদের ৪ জনকে মারধর করেছে । বাইক ভেঙে ফেলা হয়।দুপক্ষের নামে দুপক্ষই অভিযোগ জানিয়েছে আমডাঙ্গা থানায়।
দুপক্ষের আহতরা অশোকনগর থানার রন্ধনগাছীর বাসিন্দা বলে জানা গেছে। ঘটনস্টলে পুলিশ রয়েছে। আই এস এফ অশোকনগরের সভাপতি ইমরান খানের অভিযোগ ভোটে পরাজয় নিশ্চিত জেনে রন্ধনগাছি গ্রামে বাড়ী বাড়ী অস্ত্র মজুদ করা হয়েছে। খুনের হুমকি দেয়া হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাবড়া ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরিফুল ইসলাম। তার পাল্টা দাবি গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে আই এস এফ।

Post a Comment