পহেলা বৈশাখে হাবরাবাসীদের উদ্দেশে কি বার্তা দিলেন রাহুল সিনহা - The News Lion

পহেলা বৈশাখে হাবরাবাসীদের উদ্দেশে কি বার্তা দিলেন রাহুল সিনহা

 


দি নিউজ লায়ন;  আজ পহেলা বৈশাখ। হাবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা হাবরা বাজারের 3 নম্বর গলির সম্মুখে সভা করেন। তিনি বলেন নির্বাচন কমিশন আমাকে 84 ঘন্টা বিশ্রাম নিতে বলেছিলেন, আমি বাজারে এসেছি, সবজি বাজার নিজে করেছি, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছি, বানিপুর জসুর তাঁতীপাড়ায় গিয়ে মাঠে লাঙ্গল চাষ করেছি, কুমড়ো কাশীপুরের গিয়ে এক মন্দিরে কীর্তন হচ্ছিল সেখানে ডাঙ্গা বাজিয়েছি, আনন্দ করেছি নির্বাচন কমিশন এগুলো তো আমাকে করতে বারন করেনি।  


আমি প্রচারও করিনি কাল ছিল চৈত্রের শেষ আর আজ পহেলা বৈশাখ এই চরিত্রের শেষে ভগবান বুঝিয়ে দিল তৃণমূল শেষ। এই চালচোর, আমফানের ত্রিপল চোর, রাস্তায় টোটো বের করতে গেলে ভ্যাট দিতে হয়,  অটো বের করতে গেলে ভ্যাট দিতে হয়,  এর থেকে মানুস নিস্তার চাইছে'।  তিনি আরো বলেন তৃণমূল পঞ্চায়েতে ভোট দিতে যায়নি, এমনকি নমিনেশন জমা দিতে দেয়নি। এবার আর সেটি হবে না,  সব বুথ গুলো কেন্দ্র বাহিনী দিয়ে মোরা থাকবে। কে ভোট দিতে দেবে না, আমি দেখে নেব, তার জন্য প্রশাসন আছে আর এখন প্রশাসন মমতা ব্যানার্জি নয় প্রশাসন এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে। রাহুল সিনা আরও বলেন হাবরা তে 47 টি চালের ডিলার আছে ভোটের পরে সব ক্যানসেল করে দিয়ে দুটো রাখবেন। তার কারণ এই ডিলারদের কাছ থেকে টাকা তুলতে অনেক দেরি হয়ে যায়।


 শীতলকুচি নিয়ে বলেন আমি বলেছিলাম 18 বছরের এক প্রথম ভোটারকে দুষ্কৃতীরা মেরে ফেলে দিয়েছিল, এরপরে গ্রামের লোকেরা কেন্দ্র বাহিনীকে ঘিরে ধরে মারধর করে তখন গুলি করে মমতা বন্দ্যোপাধ্যায় যে চারজন মারা যান তাদের জন্য কেঁদে ভাসাচ্ছেন অথচ একটি 18 বছরের ছেলেকে মেরে দিল সেই ব্যাপারে তার কোনো শোক তাপ নেই। আমি আবারও বলছি এরকম দুষ্কৃতীরা যদি ভুল করে তাহলে কেন্দ্রীয় বাহিনী আবার গুলি করবে, আমার নামে বাইশটি এখানকার তৃণমূলের বিধায়ক তিনি কমিশনের কাছে নালিশ জানিয়েছেন, ভোটে জিতলে হাবরা কে মডেল হাবরা করব।  সবাইকে সকাল-সকাল ভোট দিতে বলেছেন। এমনকি যারা উনাকে ভোট দেবেন না তাদেরকেও সকাল সকাল ভোট দিতে বলেছেন। উনি বলেন বারাসাতে মোদীজি সভা করেছেন উনি বলেছেন হাবরা থেকে চাল চোর কে বিদায় করতে হবে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.