কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী কৌশনি মুখার্জি সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোডশো - The News Lion

কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী কৌশনি মুখার্জি সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোডশো

 


দি নিউজ লায়ন;  আজ কৃষ্ণনগরের এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগর উত্তরের প্রার্থী কৌশনী মুখার্জির সমর্থনে রোড করেন।তীব্র গরমকে উপেক্ষা করে বাংলার নববর্ষের দিন রাস্তার দুই ধারে মানুষের ঢল নামে।তিনি বলেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী এমন একজন বিজেপি সদস্যকে দেখান যার পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্য সাথী কার্ড পাননি। যুবশ্রী কন্যাশ্রীর সুবিধা পান নি। কিন্তু আপনার প্রতিশ্রুতি মত এখনো পর্যন্ত বঙ্গবাসী কোন মানুষ তাঁর একাউন্টে পনেরো লাখ টাকাও পায়নি, কোন যুবক-যুবতী চাকরিও পায়নি।


 মমতা ব্যানার্জি মুখে যা বলেন তা করে দেখান। বৃহস্পতিবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী তথা অভিনেত্রী কৌশানী মুখার্জীর সমর্থনে এক রাজনৈতিক বর্ণাঢ্য রেলি তে যোগদান করতে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বিজেপিকে কার্যত এই ভাষাতেই আক্রমণ করলেন বাংলার যুবরাজ তথা তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই দিন এর শোভাযাত্রার শেষে কৃষ্ণনগর বেলেডাঙ্গা মোড় এলাকায় বক্তব্য দিতে গিয়ে ভারতীয় জনতা পার্টি কে কড়া ভাষায় আক্রমণ করেন যুবরাজ। কৌশানী মুখোপাধ্যায় এর সমর্থনে এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা টি কৃষ্ণনগর টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করার পর বেলেডাঙ্গা মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.