আইকোর মামলায় মদন মিত্রের ছেলে ও মানস ভুঁইয়াকে তলব করল ইডি - The News Lion

আইকোর মামলায় মদন মিত্রের ছেলে ও মানস ভুঁইয়াকে তলব করল ইডি

  


দি নিউজ লায়ন;   আইকোর মামলায় মদন মিত্রের ছেলে স্বরূপ মিত্র ও মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি।  ইডি সূত্রে খবর, স্বরূপ মিত্রকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে আগামী ২৩ এপ্রিল। আইকোর মামলার তদন্তে নেমে সম্প্রতি আইকোর প্রধান প্রয়াত অনুকুল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই স্বরূপ মিত্রের নাম উঠে আসে বলে জানা যাচ্ছে।


 তাঁকে জিজ্ঞাসাবাদের পর আরও অনেক রাজনৈতিক নাম উঠে আসছে বলে খবর। অন্যদিকে, আইকোর তদন্তে নেমে ইডির হাতে এসেছে একটি ভিডিয়ো ফুটেজ। সেখানে তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে(Manash Bhuiyan) দেখা গিয়েছে বলে খবর। মানস আইকোরের ওই অনুষ্ঠানে কেন গিয়েছিলেন তা জানাতে চাইবে ইডি। পাশাপাশি আইকোরের সঙ্গে মানসের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। মানসবাবুকে হাজিরা দিতে হবে ১৯ এপ্রিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.