আগামী ২৪ ঘণ্টার জন্য দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন
দি নিউজ লায়ন; আগামী ২৪ ঘণ্টার জন্য দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত বলবত থাকবে এই নিষেধাজ্ঞা। শীতলকুচিকাণ্ডে বিতর্কিত মন্তব্য করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এই নিষেধাজ্ঞা বলে কমিশন সূত্রে খবর। দিলীপ ঘোষ বলেছিলেন, শীতলকুচিতে যে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে তারা বাংলায় থাকবে না।
যারা ভেবেছে কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র দেখানোর জন্য বন্দুকটা এনেছে তারা বুঝেছে গুলির গরম কেমন। গোটা বাংলায় এটা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে আসে তাহলে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। দিলীপ ঘোষের ওই মন্তব্যের পরও তাঁকে ওই মন্তব্যের ব্যাখ্যা দিতে বলে কমিশন। সেই নোটিসের জবাবও দিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেই জাবাবে সন্তুষ্ট নয় কমিশন। তাই এই নিষেধাজ্ঞা ।

Post a Comment