চাঁপদানিতে তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ - The News Lion

চাঁপদানিতে তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ

  


দি নিউজ লায়ন;   শ্রীরায়পুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দীপেন মণ্ডলকে ব‍্যাপক মারধর ভাজপার দুষ্কৃতিদের। গুরুতর আহত তৃণমূল নেতাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নববর্ষের এক অনুষ্ঠানে গিয়েছিলেন দীপেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় পিয়ারাপুরের কাছে তাকে আচমকাই ভাজপার দুষ্কৃতিরা ঘিরে ধরে ব্যাপক মারধর করে।তার চিৎকারে এলাকার লোক জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়।আহত ওই তৃণমূল নেতাকে ওয়ালশ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।


আজ সকালে হাসপাতালে তাকে দেখতে যান চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন।তিনি অভিযোগ করেন, বিজেপি এই কাজ করেছে।ভোটের সময় দলের হয়ে খুব খেটেছেন দীপেন।তাকে মারার পরিকল্পনা করেছিল বিজেপি। শুক্রবার আক্রান্ত তৃণমূল নেতা জানান, বেশ কয়েকদিন ধরেই তাকে হুমকি দিচ্ছিল ভাজপার দুষ্কৃতীরা। কেন পিয়ারাপুর অঞ্চলে তিনি তৃণমূলের হয়ে ভোট করিয়েছে তার জবাবদিহি যাওয়া হচ্ছিল। এমনকি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়েছিল। 


বৃহস্পতিবার আচমকা তারা হামলা চালায়। খুন করার পরিকল্পনা ছিল তাদের। এলাকার লোকজন ছুটে আসায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরে তার ওপর ফের হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই তৃণমূল নেতা। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বোসের দাবী,মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.