খানাকুলের বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর জনসভা - The News Lion

খানাকুলের বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর জনসভা

 


দি নিউজ লায়ন;  যে রাজ্যে সরস্বতী পুজো  করতে দেবে না, যে রাজ্যে দোল উৎসব করতে দেবেনা,যে রাজ্যে কোন উৎসব করতে দেবেনা, যে কোনো উৎসবে নতুন আইন তৈরি করবে, সেখানে এই সরকার থাকা উচিত নয়। এরকম একসময় উত্তরপ্রদেশে হত। তবে সেটা বন্ধ হয়েছে বিজেপি সরকার আসার পরে। গত চার বছরে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস  যোজনার  40 লক্ষ  বাড়ি তৈরি করেছি । দুই কোটির বেশী মানুষের ঘরে শৌচালয় তৈরি করেছি। 


হুগলির জেলার আরামবাগ মহকুমার খানাকুলে বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের সমর্থনে রবিবার এক জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । 

 খানাকুল এর রাজহাটি মাঠে যোগী আদিত্যনাথ এর জনসভা হয়। এদিন হেলিকপ্টারে নেমে জনসভায় যোগদান করেন যোগী আদিত্যনাথ  তবে আদিত্যনাথ এর জনসভায় যা কর্মী-সমর্থক বিজেপির উপস্থিত ছিলেন তার থেকে বেশি সাধারণ মানুষের ভিড় ছিল আদিত্যনাথ এর হেলিকপ্টার দেখার জন্য। কার্যত তিনি এদিন ফাঁকা মাঠে তার বক্তব্য রাখেন। এদিন তিনি মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে কটাক্ষ করেন। 


তিনি বলেন বাংলার মাটি আপনাকে সাংসদ করেছে, বাংলারমাটি মুখ্যমন্ত্রী বানিয়েছে, কিন্তু আপনি বাংলার মানুষ কে অপমান করছেন। তবে তৃণমূলের গুন্ডারা জাতীয় পতাকা যারা কাঁধে নিয়ে বহন করেছে সেই বিজেপি কর্মীদের আপনারা খুন করেছেন। তিনি  বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের এই প্রতিদান ব্যর্থ  হয়ে যাবেনা। নির্বাচনী ফলাফলের পর তৃণমূল যেখানে যাবার চলে যাবে। তবে এই দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর জনসভায় বিজেপি কর্মীরা আশা করেছিলেন বিশাল সংখ্যক জনসমুদ্র হবে,কিন্তু তা না হওয়ায় একেবারে হতাশ হয়ে পড়েন যারা ওই সভায় এসেছিলেন সেই বিজেপি কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.