দুর্বলদের এজেন্ট করবেন না। কন্যাশ্রী মেয়েদের বঙ্গজননীর মেয়েদের এজেন্ট করে দিন। মমতা - The News Lion

দুর্বলদের এজেন্ট করবেন না। কন্যাশ্রী মেয়েদের বঙ্গজননীর মেয়েদের এজেন্ট করে দিন। মমতা

 


দি নিউজ লায়ন;  রবিবার হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তরগত উত্তরপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে  নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। এদিন প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক এর সাথে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার প্রাক্তন পৌর পিতা পিনাকী ধামালি সহ উত্তরপাড়া পৌরসভার বিদায়ী  কাউন্সিলর তাপস মুখার্জি সহ আরো অনেকে। এদিন রাধা গোবিন্দ নগর, অশ্বিনী  দত্ত নগর, রবীন্দ্রনগর সহ বেশ কিছু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিনেতা কাঞ্চন মল্লিক ভোটের প্রচার চালান। 


নির্বাচনী প্রচারে গিয়ে তাকে একের পর এক আবদার মেটাতে হয়। কেউ তাকে সঙ্গে নিয়ে সেলফি তুলেন, কেউ তাকে হাত ধরে শুভেচ্ছা বিনিময় করেন ,কেউ আবার তাকে ফুলের মালা পরিয়ে দেন। প্রতিটি ক্ষেত্রেই তিনি মানুষের কাছে আপনজন হয়ে উঠেন এবং মানুষের আবদার হাসিমুখে মিটিয়ে দেন। সেই সঙ্গে তিনি  উত্তরপাড়া শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তাকে ভোট দিয়ে আশীর্বাদ করার আহ্বান জানান ।তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করুন যাতে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে।


 সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য তিনি সর্বস্তরের মানুষকে এক হওয়ার আবেদন জানান।  তিনি বলেন যারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। তারা বাংলায় ক্ষমতা দখল করলে বাংলার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই বাংলা কে একমাত্র রক্ষা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য তিনি আহ্বান জানান। প্রচারে ভালো সাড়া পেয়েছেন বলে তিনি জানান। রবিবার ছিল জমজমাট নির্বাচনী প্রচার। তাই নির্বাচনী প্রচারে তিনি কোন ত্রুটি রাখেনি। দলীয় কর্মী ও নেতাদের নিয়ে প্রচন্ড গরম উপেক্ষা করেও তিনি বাড়ি বাড়ি গিয়ে  ভোটের প্রচার করেন। কোথাও মিছিল করে,আবার কোথাও হুড খোলা গাড়িতে করে রোড শো করে  তিনিপ্রচার করেন। তার প্রচারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.