ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাসের রোড শো এ সাংসদ শতাব্দী রায়
দি নিউজ লায়ন; রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩৮ ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাসের সমর্থনে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।
এদিনের জনসভায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হয়।রোড শো ক্যানিং বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় বলেন এবারের নির্বাচনে আপনারা ক্যানিং পশ্চিম তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন।রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে।তৃতীয় বারের জন্য আবার রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১৩৮ ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রের এবারে বিজেপির প্রার্থী অর্নব রায়, কংগ্রেসের প্রার্থী প্রতাপ চন্দ্র মন্ডল।এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৬১০ জন এবং বুথ সংখ্যা ২৬০ টি।তবে ২০১১ সালে এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মন্ডল।এবার শ্যামল মন্ডল বাসন্তী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

Post a Comment