এক নজরে দেখেনিন শনিবারের ভোটের নিরাপত্তা ব্যবস্থা - The News Lion

এক নজরে দেখেনিন শনিবারের ভোটের নিরাপত্তা ব্যবস্থা

  


দি নিউজ লায়ন;  শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট। ভোট হবে রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে।  থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে ভোটের কাজে লাগানো হবে ৮৫৩ কোম্পানি বাহিনী। পঞ্চম দফায় থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের(Darjeeling) সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন।


 পঞ্চম দফায় বারাসতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে  ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধান নগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে  ১৪০ কোম্পানি,শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯। প্রতিটি সেক্টর অফিসে একজন এএসআই ও ৪ জন কনস্টেবল থাকছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.