সায়ন্তন বসুকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন - The News Lion

সায়ন্তন বসুকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন

  


দি নিউজ লায়ন; এবার সায়ন্তন বসুকে শোকজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনো নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য তাকে এই নোটিস পাঠানো হয়। তিনি গত সোমবার ধুপগুড়ির সভায় শীতলকুচির ঘটনা নিয়ে বলেন, 'খেলা বেশি খেলতে যেও না,শীতলকুচির খেলা খেলে দেব। সকাল বেলা আনন্দ বর্মনকে মেরে দিল।


 প্রথম ভোট দিতে গিয়েছিল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ৪ ঘণ্টার মধ্যেই ৪টে কে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। সোলে-র ডায়লগ উদ্ধৃতি টেনে তিনি বলেন, 'এক মারোগে তো চার মারেঙ্গে, শীতলকুচিতেও তাই হয়েছে।'  শুধু ধুপগুড়ি নয় তিনি বরানগরের এক সভাতেও এই একই মন্তব্য করেন সায়ন্তন। তারপরই তাকে এই শোকজ নোটিস পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.