সুন্দরবনে বৈশাখের চড়ক - The News Lion

সুন্দরবনে বৈশাখের চড়ক

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-২ ব্লকের তাম্বুলদহ অঞ্চলের মৌখালির নোয়াখালী গ্রামে হাজার হাজার মানুষজন মেতে উঠলেন বৈশাখের চড়কে।আর এই চড়কে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলার মানুষজন সামিল হয়।সুন্দরবনের করতোয়া নদীর পাড়ে গড়ে উঠেছে এই মৌখালির নোয়াখালী গ্রামটি।১৯৭১ সালে পূর্ব পাকিস্তান থেকে বহু হিন্দুরা এই তাম্বুলদহ অঞ্চলে এসে বসবাস শুরু করে।


ফলে গড়ে ওঠে করতোয়া নদীর পাড়ে এক নতুন সভ্যতা।সোদা মাটির নোনা জলের গন্ধে গড়ে উঠতে থাকে এক ফসলি জমিকে বহু ফসলি জমি করে তোলা বিঞ্জান পদ্ধতিতে।আর এই প্রত্যন্ত গ্রামে শুরু হয় বৈশাখের চড়ক।প্রতিবছর ১ লা বৈশাখ সন্ধ্যায় এই চড়ক শুরু হয় এবং পরের দিন সন্ধ্যায় এই চড়ক শেষ হয়।আর এই বৈশাখের চড়কের বিশেষ বৈশিষ্ট্য বর্শি গাঁথা।সম্পূর্ণ শাস্ত্রীয় মতে এই চড়ক পুজো হয়ে থাকে।আর এই বৈশাখের চড়কে মেতে ওঠে হাজার হাজার মানুষজন।চড়কের মাধ্যমে তুলে ধরা হয় সুন্দরবনের কৃষ্টি সাংস্কৃতিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.