বন্য পাখিদের জন্য শালবনির ভাদুতলাতে কৃত্রিম ভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে - The News Lion

বন্য পাখিদের জন্য শালবনির ভাদুতলাতে কৃত্রিম ভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে

 


দি নিউজ লায়ন;   একটি গাছ একটি প্রাণ" এই বার্তাকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত ভাদুতলা বনবিভাগের অফিসে সাজিয়ে তোলা হয়েছে পত্র ও পুষ্পে,পাশাপাশি বন্য পাখিদের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা। মূলত এই গ্রীষ্মের প্রখর রৌদ্রে পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ার কারণে বন্য পাখিদের জলের সংকটের কথা মাথায় রেখে এই উদ্যোগ বনবিভাগের।বন বিভাগ সূত্রে জানা গিয়েছে ১০০০টি পানীয় জলের ব্যবস্থা করবে আধিকারিকরা। যার মধ্যে ইতিমধ্যেই তৈরি করা দেওয়া হয়েছে ২৫০টি কৃত্তিম ভাবে পানীয় জলের ব্যবস্থা।


 তবে যাই হোক বনবিভাগের অফিসে প্রবেশ করলেই বোঝা যাবে না এটা কোন বনবিভাগের অফিস,সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন পত্র ও পুষ্পের গাছপালা দিয়ে, বনবিভাগের অফিসে প্রবেশ করলেই মনোভাবের পরিবর্তন ঘটবে তা বলা বাহুল্য,বনবিভাগের আধিকারিক পাপন মহান্ত বলেন আমরা সাধারন মানুষ কে গাছ লাগানোর পাশাপাশি বন্যপ্রাণীদের সুরক্ষা নিয়ে সচেতন করে থাকি। সেই জায়গায় এটা আমাদের কর্তব্য,সব মিলিয়ে সুন্দর গাছপালা দিয়ে ভরিয়ে তোলা হয়েছে গোটা অফিস চত্বর। তিনি আরো বলেন যে জঙ্গলে যাতে বন্য পাখিরা পানীয় জল থেকে  বঞ্চিত না হয় তাই এই গরমের সময় তাদের জন্য কৃত্রিম ভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.