ভবানীপুরে গণপিটুনিতে মৃত্যু ১, গ্রেপ্তার ২
দি নিউজ লায়ন; চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু। ঘটনা ঘটেছে ভবানীপুরের থানার নিবেদিতা কলোনি এলাকায়। মৃতের নাম শেখ তাহের (১৮) তার বাড়ি হলদিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মিলন বাজারে। স্থানীয় সূত্রে খবর ভোর চারটে নাগাদ নিবেদিতা কলোনি এবং জেলখানা মোড় এলাকায় তাহেরকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এলাকার কয়েকজন চোর সন্দেহে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে।
ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ এসে তাহেরকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিছুটা সুস্থ বোধ করার পর তাকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফেরার পর ফের অসুস্থ বোধ করায় তাকে ফের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশ শুভ মুখার্জি এবং সৌমজিৎ অধিকারীর নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Post a Comment