করোনার জন্য মেদিনীপুরে পিছু হঠল আরএস এস, বাতিল করলো রামনবমীর অনুষ্ঠান - The News Lion

করোনার জন্য মেদিনীপুরে পিছু হঠল আরএস এস, বাতিল করলো রামনবমীর অনুষ্ঠান

 


দি নিউজ লায়ন;  করোনার জন্য এবার বাতিল হল মেদিনীপুর শহরে রামনবমীর বাইক র‍্যালী সহ সমস্ত কর্মসূচি, তবে কোভিড নিয়ম মেনে হবে শুধু পুজো। সোমবার  সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে দেওয়া হল আরএসএস এর তরফ থেকে। এদিন মেদিনীপুর শহরের শরতপল্লীতে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন রামনবমী উৎসব কমিটির সভাপতি প্রদ্যুত ঘোষ, বিভাগ সংঘ চালক চন্দন কান্তি ভুইয়া ও সমীরন গোস্বামী।


 সাংবাদিক সম্মেলন করে আর এস এস সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে  করোনার দ্বিতীয় ঢেউ মেদিনীপুর শহরে আছড়ে পড়ছে।তাই এই পরিস্থিতির জন্য  রামনবমী উপলক্ষে মেদিনীপুর শহরে বাইক রেলি সহ যে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা বাতিল করে দেওয়া হলো,তবে কোভিড নিয়ম মেনে রাম এর পুজো করা হবে। করোনা পরিস্থিতির জন্য রামনবমী  উপলক্ষে  সমস্ত অনুষ্ঠান বাতিল করায় খুশি মেদিনীপুর  শহরের বাসিন্দারা।করোনা যে ভাবে মেদিনীপুর শহরে বাড়ছে তার জন্য ওই অনুষ্ঠান   বাতিল করতে বাধ্য  হয়েছে আর এস এস বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.