পর্যটকশূন্য দীঘায় জলোচ্ছ্বাস
দি নিউজ লায়ন; অন্য সময় হলে দিঘার সৈকতে তিল ধারণের জায়গা থাকতো না। সমুদ্রের রুদ্র মূর্তি দেখতে ভিড় করতেন অসংখ্য পর্যটক কিন্তু এবছর ছবিটা আলাদা। অবশ্য গত বছরও এই ছবিতে বিশেষ পার্থক্য ছিল না। পর্যটকশূন্য দিঘায় বৃহস্পতিবার প্রবল জলোচ্ছাস হল। জলে ভাসল ওল্ড দিঘা বিচ সংলগ্ন এলাকা কিন্তু দেখা মিলল না পর্যটকদের। দিঘার ব্যবসায়ীরা বলছেন, গত বছর পুজোর সময় থেকে একটু একটু করে পর্যটকদের ভীড় বাড়ছিল দিঘাতে।
শীতকালে কিংবা চলতি বছরের শুরুতেও বহু পর্যটক ভিড় করেছিলেন দিঘায় কিন্তু গত একমাসে বদলে গিয়েছে ছবিটা। যে হারে করোনা বেড়েছে ঠিক সেই হারে কমেছে দিঘার পর্যটক। কার্যত মাথায় হাত হোটেল ব্যবসায়ী থেকে দিঘার সি-বিচের ডাব বিক্রেতা সকলের। তারা বলছেন এ বছর যদি পিক সিজনে এই ছবি হয় তাহলে আর তারা ঘুরে দাঁড়াতে পারবেন না। কার্যত কোমর ভেঙে যাবে তাদের।
হোটেল ব্যবসায়ীরা বলছেন গত বছর থেকেই জলের দরে ঘর ভাড়া দিয়েছিল তারা এ বছর যখন একটু একটু করে ব্যবসার মন্দা কাটছিল ঠিক তখনই ফের থাবা বসাল করোনা। লকডাউন হয় নি ঠিকই কিন্তু পর্যটকরা আসতে চাইছেন না আতঙ্কে সমস্ত রকম করোনা মোকাবিলার ব্যবস্থা থাকলেও আসছেন না পর্যটকরা। ছোট ব্যবসায়ীদের অবস্থা আরো খারাপ তারা বলছেন মহাজনের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে তারা ব্যবসা করছেন কত বছর ঋণের টাকা সুদ দিতে পারেননি এ বছরও যদি ব্যবসার হাল এই দাঁড়ায় তাহলে চরম সংকটে পড়বেন তারা।

Post a Comment