চোখে জল নিয়েও গণতন্ত্র রক্ষা করলেন শীতলকুচির শহীদদের পরিবার - The News Lion

চোখে জল নিয়েও গণতন্ত্র রক্ষা করলেন শীতলকুচির শহীদদের পরিবার

 


দি নিউজ লায়ন;    এখনও আতঙ্ক কাটেনি, এখনও স্বজনহারাদের চোখের জল মনে করিয়ে দেয় এই সেই 5 এর 126 নম্বর বুথ। বৃহস্পতিবার পুনর্নির্বাচনে চোখের জল ধরে রাখতে পারলেন না শীতলকুচির শহীদ পরিবারের সদস্যরা। তবু দাঁতে দাঁত চেপে জবাব দিলেন তারা। নির্বাচন কেন্দ্রে প্রবেশের সঙ্গেই তাদের কি মনে পড়ে গেল ঠিক কোন জায়গায় পড়েছিল তাদের প্রিয় জনের মৃতদেহ? তাই হয়তো চোখের জল বাধ মানছিল না তাদের।


 দুপুর একটার পর সেই 'অভিশপ্ত' শীতলকুচি বিধানসভা কেন্দ্রের 126 নম্বর বুথে ভোট দিতে আসেন 10 এপ্রিল কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত মনিরুজ্জামান, হামিদুল মিয়া, ছামিনুল হক এর পরিবারের। গণতন্ত্র রক্ষার জন‍্য জবাব দেওয়ার জন‍্য চোখে জল নিয়ে ভোট দেন এদিন। শহীদ পরিবারের মোট 15 জন ভোট দান করেছেন। তাদের মতে অবশ্যই উল্লেখযোগ্য মনিরুজ্জামানের স্ত্রী রাহিলা খাতুন। হামিদুলের স্ত্রী আফিয়া খাতুন, এবং বাবা দিল মোহাম্মদ। চোখের জল ধরে রাখতে পারেননি বুথে ঢোকার পর থেকেই। স্বজনহারা পরিবারগুলোর একটাই দাবি, যারা নৃশংসভাবে অত‍্যাচার চালিয়ে খুন করল তাদের শাস্তি দিতে হবে। তবেই গণতন্ত্রের জয় হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.