করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালো দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট
দি নিউজ লায়ন; করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালো দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। করোনা রোগীদের চিকিৎসা এবং আইসোলেশনের জন্য হস্টেল এবং অফিস ছেড়ে দিচ্ছে তারা। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ক্যাপ্টেন জয় কিষান বৃহস্পতিবার জানান, করোনা পরিস্থিতিতে 1 মে থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বন্ধ রাখা হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে যদি জেলা প্রশাসন চায় তাহলে সংস্থার অফিস এবং হস্টেল ব্যবহার করতে পারে তারা করোনা রোগীদের চিকিৎসা এবং আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য।
ইতিমধ্যেই এ ব্যাপারে জেলা প্রশাসন এবং জিটিএ-র কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে তারা। সংস্থার দাবি, সবকটি অফিসঘর এবং হস্টেল মিলিয়ে প্রায় 500 জনের থাকার ব্যবস্থা করা যেতে পারে। 50 থেকে 60 টি বেডের বন্দোবস্ত করা যেতে পারে। এছাড়া তাদের নিজস্ব মেডিকেল স্টাফ রয়েছে তাদের কাজে লাগানো যেতে পারে। ২৪ ঘণ্টা পানীয় জল, বিদ্যুৎসহ অত্যাধুনিক সমস্ত রকম পরিকাঠামো রয়েছে তাদের ফলে অনায়াসেই কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টার হিসেবে সংস্থার অফিস এবং হোস্টেল ব্যবহার করতে পারে জেলা প্রশাসন।

Post a Comment