যত দফাতেই ভোট হোক বাংলার মানুষের রায় স্পষ্ট হয়ে গিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা, দেব
দি নিউজ লায়নঃ বাংলার মানুষের রায় স্পষ্ট হয়ে গিয়েছে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা- কৃষ্ণনগরের জনসভা থেকে মন্তব্য তৃণমূল সাংসদ দেবের শনিবার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন আমি বাংলার বিভিন্ন প্রান্তে করছি তৃণমূলের হয়ে প্রচার করছি যার চোখের সামনে দেখছি তা হল মমতার প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন আর সেই সমর্থন থেকে বলতে পারি বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ধারেকাছে আর কেউ নেই বাংলার মানুষের রায় স্পষ্ট হয়ে গিয়েছে।
দেব আরো বলেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা যা কাজ করেছেন তা দেশের কোন মুখ্যমন্ত্রী করে দেখাতে পারবেন না তাই উন্নয়নে নিরিখে মানুষ ভোট দিচ্ছেন মমতাকে। করো না পরিস্থিতির কথা টেনে এনে তিনি বলেন আমরা চেয়েছিলাম বাকি তিন দফা ভোটগ্রহণ একদিন এই হোক কিন্তু নির্বাচন কমিশন তা মানেনি যা পরিস্থিতি তৈরি হচ্ছে তার দায় যারা আমাদের দাবি মানল না তাদেরই নিতে হবে।
ভোট যত দফাতেই হোক তৃণমূলই রেকর্ড মার্জিনে জিতবে। একইসঙ্গে ভাজপাকে আক্রমণ করে দেব বলেন, একটি বা দুটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে। মানুষের মধ্যে বিভেদ তৈরি চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। যারা ধর্মীয় বিভাজন করে তারা আসলে উন্নয়ন চায় না। শান্তি চায় না। তাই বাংলার মানুষকে উন্নয়নের নিরিখে ভোট দিতে হবে তবেই বাংলার উন্নতি হবে। ধর্মের ভিত্তিতে ভোট দিলে মনুষ্যত্ব ধ্বংস হবে বাংলা ধ্বংস হবে।

Post a Comment